হোম > সারা দেশ > রংপুর

বিএনপি নিজেও মরতে চায়, বাংলার মানুষকেও মারতে চায়: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে মির্জা ফখরুলরা ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছেন। তাঁরা রাস্তা অবরোধ ও পদযাত্রা দিয়ে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে নামাতে চান। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির এটা পদযাত্রা না, এটা মরণযাত্রা। তারা নিজেরাও মরতে চায়, বাংলার মানুষকেও মারতে চায়।’ 

প্রতিমন্ত্রী আজ শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জ মুড়িয়ালা পুলহাট উচ্চবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তৈয়মুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ইসলাম প্রমুখ বক্তব্য দেন। 

এ সময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান হাবিবসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনের পর সংখ‍্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হয়েছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। নারীদের নির্যাতন করা হয়েছে। সেসব বিষয় মির্জা ফখরুলরা এখন সব ভুলে গেছেন। আজকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়েছে। এই সোনার বাংলাকে ধরে রাখতে হবে। সে জন্যই এই পুলহাট মুড়িয়ালা উচ্চবিদ্যালয়ের যে একাডেমিক ভবন আমি আজ উদ্বোধন করেছি, এই ভবন থেকে আগামী দিনে সোনার মানুষ তৈরি হতে হবে। তাহলেই আমরা সোনার বাংলাকে ধরে রাখতে পারব।’

প্রতিমন্ত্রী পরে দিনাজপুরের বোচাগঞ্জের আব্দুর রউফ চৌধুরী অডিটরিয়ামে সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেন। 

ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-দাদার, এনআইসিইউতে ছোট্ট বন্ধন

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

রংপুরে হিমাগারভাড়া কমানোর দাবিতে সাদা কাফনে কৃষকের গণ-অনশন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

পীরগঞ্জে সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বদরগঞ্জে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

পদোন্নতির দাবিতে ফের অবস্থান কর্মসূচি বেরোবি কর্মকর্তাদের

রংপুরের পীরগঞ্জে জামায়াত এমপির বরাদ্দকৃত প্রকল্পে সভাপতি ভাগনে-ভগ্নিপতি

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: গ্রেপ্তার সাকিন এক দিনের রিমান্ডে