হোম > সারা দেশ > রংপুর

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

গ্রেপ্তার ইউনুস আলী। ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইউনুস আলী (৩২)।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, হত্যার ঘটনায় গত বছরের ১০ আগস্ট রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় সাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রূপলাল-প্রদীপ লাল হত্যা মামলায় ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন তথ্য বিশ্লেষণ, ভিডিও ফুটেজ ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মিলিয়ে দেখা গেছে, ঘটনার সঙ্গে ইউনুস আলী জড়িত। আগামীকাল রোববার তাঁকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

পীরগঞ্জে কলেজের দায়িত্ব হস্তান্তরে অধ্যক্ষের বিরুদ্ধে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ

পদোন্নতিতে বৈষম্যের প্রতিবাদে বেরোবি কর্মকর্তাদের কর্মবিরতি, প্রশাসনের আশ্বাসে স্থগিত

ধরলা নদীতে ডুবে নিখোঁজ সহোদর, ২৮ ঘণ্টা পর ভেসে উঠল বড় ভাইয়ের লাশ

রমেক হাসপাতাল: রোগীর অসহায়ত্বের সুযোগে অ্যাম্বুলেন্স ভাড়া-বাণিজ্য

রোগী জিম্মি করে ভাড়া আদায়, রমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে ৪৫০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর শোভাযাত্রা

পীরগাছায় এক দিনের ব্যবধানে আবারও পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

‘মদ্যপানে বিষক্রিয়ায়’ ৩ জনের পর আজ আরও একজনের মৃত্যু

মিঠাপুকুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১ জন