হোম > সারা দেশ > রংপুর

পরীক্ষার্থীদের কেন্দ্রে নেওয়ার পথে ডাল ভেঙে অটোরিকশাচালকের মৃত্যু

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

রংপুরের পীরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে গাছের ডাল ভেঙে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে গাছের ডাল ভেঙে ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল গফুর মিয়া (৫৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের ইয়াকুর আলীর ছেলে।

আজ বুধবার সকালে পীরগঞ্জ-নবাবগঞ্জ সড়কের টিউমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে যাচ্ছিলেন আব্দুল গফুর মিয়া। টিউমারী এলাকায় পৌঁছালে একটি গাছের ডাল ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে ডালচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে অটোরিকশায় থাকা পরীক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালায়।

পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাজুল ইসলাম বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

চালু হয়নি জৈব সার প্ল্যান্ট, দুর্গন্ধ-দূষণে বিপর্যস্ত নগর

পীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

পীরগঞ্জে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

কাউনিয়ায় ইয়াবাসহ গরু ব্যবসায়ী গ্রেপ্তার

বেতন বৃদ্ধি ও স্বীকৃতির দাবিতে মিঠাপুকুরসহ সারা দেশে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রংপুরের পীরগঞ্জ: ১০ বছর ধরে বর্ষায় জলাবদ্ধতা, দুর্ভোগ

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারাল এইচএসসি পরীক্ষার্থী

তিন পরিবারের পাঁচ বসতঘর পুড়ে ছাই

তিস্তা সেচ ক্যানেলের ধারে মিলল মাথার খুলি-কঙ্কাল