হোম > সারা দেশ > রংপুর

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে আব্দুল্লাহ আল মামুন মণ্ডল নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে স্থানীয় জামদানী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর মরদেহ নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মামুন মণ্ডল উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বিপিএলের সিলেটের নেট ফাস্ট বোলার ছিলেন। তিনি খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, ধাপেরহাট নায়বিয়া দরবার শরিফের দোকানিদের সঙ্গে মামুনের বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল রাতে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে মারধর করেন মামুন।

আজ বৃহস্পতিবার বিকেলে জামদানী ঘাট এলাকায় মামুনের ওপর অতর্কিত হামলা চালায় ১০-১৫ জনের সশস্ত্র দুর্বৃত্ত। তারা মামুনকে পিটিয়ে-কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

পরে সন্ধ্যার দিকে মরদেহ নিয়ে ধাপেরহাট বাজার এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন স্বজন-এলাকাবাসী। প্রায় দুই ঘণ্টা পর প্রশাসনের অনুরোধে রাস্তা ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।

সাদুল্লাহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দীন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিক্ষোভকারীদের শান্ত করে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করছি। এ ছাড়া কারা কেন মামুনকে হত্যা করল বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

পদোন্নতিতে বৈষম্যের প্রতিবাদে বেরোবি কর্মকর্তাদের কর্মবিরতি, প্রশাসনের আশ্বাসে স্থগিত

ধরলা নদীতে ডুবে নিখোঁজ সহোদর, ২৮ ঘণ্টা পর ভেসে উঠল বড় ভাইয়ের লাশ

রমেক হাসপাতাল: রোগীর অসহায়ত্বের সুযোগে অ্যাম্বুলেন্স ভাড়া-বাণিজ্য

রোগী জিম্মি করে ভাড়া আদায়, রমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে ৪৫০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর শোভাযাত্রা

পীরগাছায় এক দিনের ব্যবধানে আবারও পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

‘মদ্যপানে বিষক্রিয়ায়’ ৩ জনের পর আজ আরও একজনের মৃত্যু

মিঠাপুকুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১ জন

রেললাইনে যুবকের মাথাবিহীন মরদেহ, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী’