হোম > সারা দেশ > রংপুর

রংপুরে শাপলা সিনেমা হলের বিশেষ কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক ৩৫ তরুণ-তরুণী

রংপুর প্রতিনিধি

শাপলা সিনেমা হলের বিশেষ কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক তরুণ-তরুণীরা। ছবি: সংগৃহীত

রংপুর নগরীর শাপলা সিনেমা হলের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে ৩৫ জন তরুণ-তরুণীসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ। আটক তরুণ-তরুণীদের মধ্যে বেশির ভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী।

আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিনেমা হলের তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি করা কক্ষগুলোয় অভিযান চালিয়ে তাঁদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৯ জন তরুণী ও ১৬ জন তরুণ এবং অন্য দুজন সিনেমা হলের কর্মচারী।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী।

সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) বলেন, ‘আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল—শাপলা সিনেমা হলে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ চলে। বিশেষ করে স্কুল-কলেজের মেয়ে ও ছেলেরা আসে এবং বিভিন্ন অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয়। আজ খবর পেয়ে সেখানে আমরা অভিযান চালাই। সেখানে আমরা দেখতে পাই, হলের তিনতলায় ছোট ছোট রুম করে দেওয়া আছে। এই রুমগুলোর ভাড়া নেওয়া হয় ৬০০ টাকা করে। পুরো সিনেমার যে সময়টা, এই সময়টা কক্ষগুলো ওই ছেলেমেয়েদের দিয়ে দেওয়া হয়। তারা সেখানেই নিজেদের ইচ্ছেমতো তিন ঘণ্টা যা ইচ্ছে তা-ই করতে পারে। আজকে আমরা সেখানে গিয়ে এই অভিযোগের সত্যতা পেয়েছি।’

সনাতন চক্রবর্তী আরও বলেন, অভিযানে সিনেমা হলের কর্মচারীরা বাধা দেন। বাধা অতিক্রম করে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে তাঁদের আপত্তিকর অবস্থায় অসামাজিক কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে তাঁদের আটক করা হয়।

উপপুলিশ কমিশনার আরও বলেন, আটক তরুণ-তরুণীদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাঁদের মুচলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তবে সিনেমা হলের কর্মচারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। এই অভিযানে হলে সিনেমা দেখতে আসা কোনো দর্শককে আটক করা হয়নি। সিনেমা হলের বাইরে অর্থাৎ তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি কক্ষে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় যাঁদের পাওয়া গেছে, শুধু তাঁদেরই আটক করা হয়েছে।

বেতন বৃদ্ধি ও স্বীকৃতির দাবিতে মিঠাপুকুরসহ সারা দেশে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রংপুরের পীরগঞ্জ: ১০ বছর ধরে বর্ষায় জলাবদ্ধতা, দুর্ভোগ

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারাল এইচএসসি পরীক্ষার্থী

তিন পরিবারের পাঁচ বসতঘর পুড়ে ছাই

তিস্তা সেচ ক্যানেলের ধারে মিলল মাথার খুলি-কঙ্কাল

এমপির বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ: গ্রামবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন করলেন সাবেক ছাত্রশিবির নেতা

রংপুরে সড়ক দুর্ঘটনা: দাদা-বাবার ১০ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেল শিশু বন্ধন

পা দিয়ে লিখে স্বপ্ন পূরণ করতে চান কলি রানী

ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-দাদার, এনআইসিইউতে ছোট্ট বন্ধন