হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে সাংবাদিক আনজারুল হকের দাফন সম্পন্ন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

মরহুমের জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। ছবি: আজকের পত্রিকা

পীরগঞ্জের প্রবীণ সাংবাদিক আনজারুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন।

আজ শনিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আজ দুপুরে উপজেলার ভেন্ডাবাড়ি গ্রামের নিজ বাসভবনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আনজারুল হক ৮০-এর দশকে দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। স্থানীয় যুগের আলোসহ একাধিক পত্রিকায় গত তিন যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করেছেন। তিনি আমৃত্যু দৈনিক মানবজমিন, রংপুর থেকে প্রকাশিত প্রথম খবর পত্রিকা এবং নিউজ পোর্টাল বার্তা বাজারে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি পীরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

গত দুই সপ্তাহ ধরে হৃদরোগসহ অন্যান্য রোগে আক্রান্ত হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

জানাজায় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দিনকালের রংপুর ব্যুরোপ্রধান সালেকুজ্জামান সালেক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লবসহ সকল সদস্য, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কাউনিয়ায় মাদক-ক্যাসিনো মামলার আসামি গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে বিলে গোসল করতে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ: শ্রমিকদের হামলায় আহত ১০, সড়ক অবরোধ

বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

আবু সাঈদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাচ্ছে: ছাত্রশিবির সভাপতি

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি ছাত্রদল বেইমানি করবে না: ছাত্রদল সভাপতি

রংপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের পাশে রংপুর জেলা পরিষদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কলেজের জমি ও মসজিদের রাস্তা কেটে গাছ রোপণ