হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ৪ খুন: বিচারের দাবিতে পীরগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

আজ দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

রংপুরে গণপতি চক্রবর্তীর পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পীরগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংহতি জানিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তা শিক্ষার্থীরা বলেন, গণপতি চক্রবর্তীর পরিবারের সদস্যদের ওপর যে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে।

শিক্ষার্থীরা জোর দাবি জানান, অপরাধীরা যেন কোনো অবস্থাতেই আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়। একটি পুরো পরিবারকে শেষ করে দেওয়ার মতো জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ