হোম > সারা দেশ > রংপুর

বদরগঞ্জে ট্রলি খাদে পড়ে শ্রমিক নিহত

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জে ট্রলি খাদে পড়ে ফারুক হোসেন (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রাধানগর দিলালপুর শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ফারুক উপজেলার রাধানগর দিলালপুর বিন্দেরধর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

আহতরা হলেন, সোহাগ বাবু (৩০), লালচান (২৫), ইসমাইল (১৫), মেহেদী হাসান (১৭), মেহেদী (২৬), তারিকুল ইসলাম (২৮) ও রাজু আহমেদ (২০)। তাঁদের মধ্যে মেহেদী হাসানের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আজ সকাল ৯টার দিকে সিমেন্ট মিক্সার মেশিন ট্রলিতে তুলে শালবাগানের দিকে যাচ্ছিলেন চালক। ওই ট্রলিতে সাত-আটজন শ্রমিক উঠেছিলেন। শালবন এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফারুক নিহত হন।

পানি নামতেই তিস্তার ভাঙন

পানি নামতেই তিস্তার দুই তীরে ভাঙন, নদী খননের দাবি ক্ষতিগ্রস্তদের

চার গরুর সঙ্গে পুড়ে শেষ দিনমজুরের স্বপ্ন, ছাই হয়ে গেল বসতঘরও

গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, কারাগারে চাচা-ভাতিজা

পীরগঞ্জে ক্যাশলেস সেবা নিয়ে মতবিনিময় সভা

গঙ্গাচড়া-রংপুর সড়কের গাছ যেন মৃত্যুফাঁদ

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে ঝুঁকিতে শতাধিক বাড়িঘর, ফসলি জমি, স্থাপনা

পীরগঞ্জ থানার ওসি তদন্ত হিসেবে যোগ দিলেন তাজুল ইসলাম

নেসকোর প্রধান প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা