হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

গ্রেপ্তারকৃত বজলু মিয়া। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বজলু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আছমতপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় আছমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের একটি ইউক্যালিপটাস বাগানে গাছের পাতা সংগ্রহ করতে যায় সে। এ সময় একই গ্রামের মৃত খেতাব উদ্দিনের ছেলে বজলু মিয়া তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকারের চেষ্টা করলে তার মুখ চেপে ধরা হয়।

ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে এবং বিষয়টি তার মাকে জানায়। পরে স্বজনেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী শিশুটির চাচাতো ভাই মিলন মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বজলু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, শিশুটির স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আজ শুক্রবার বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

রংপুরের পীরগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার