হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

পুণ্য খালের দুই তীরে গাছের চারা রোপণ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে পুণ্য খাল পুনঃখনন প্রকল্পের আওতায় খালের দুই তীরে ৭ হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ পুণ্য খালের দুই তীরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রকল্পে কর্মরত শ্রমিকেরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘পুণ্য খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পানির প্রবাহ স্বাভাবিক থাকবে। পাশাপাশি খালের দুই তীরে ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন সম্প্রসারণ হবে।’

তারিকুল ইসলাম আরও বলেন, পর্যায়ক্রমে খালের উভয় তীরে ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটবে, অন্যদিকে স্থানীয় জনগণও দীর্ঘ মেয়াদে এর সুফল ভোগ করতে পারবেন।

এনটিআরসিএর নিয়োগ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ-সমাবেশ

উত্ত্যক্তের ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ শিশুর

রংপুরে ৩ লাখ ৬৬ হাজার নকল ব্যান্ডরোল উদ্ধার, আটক ১

শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক

৫০ পরীক্ষার্থীর ৫০ জনই জিপিএ-৫

ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

শ্বশুর-জামাতাকে পিটিয়ে হত্যা: এক বছরেও শেষ হয়নি তদন্ত আসামি ৭০০, গ্রেপ্তার ১৫

হামলা চালিয়ে লুট করা গরু দিয়ে আওয়ামী লীগ নেতাদের ভূরিভোজ

কাউনিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘ডোনেশনের অর্থ’ আত্মসাতের অভিযোগ

পীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত