রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি ওভারপাস থেকে প্রায় ৩০০ গজ উত্তরে বিসমিল্লাহ পেট্রলপাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগাহ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সন্ধ্যায় মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে ওই ব্যক্তি অবস্থান করছিলেন। এ সময় একটি দ্রুতগতির অজ্ঞাত যান তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
বড়দরগাহ হাইওয়ে থানার ইন্সপেক্টর মোয়াজ্জেম উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পীরগঞ্জ থানা ও আশপাশের এলাকায় বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি আঙুলের ছাপ ও পরিচয় পাওয়ার সুবিধার্থে বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক শাখাকেও অবহিত করা হয়েছে।