হোম > সারা দেশ > রংপুর

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

আক্তারুজ্জামান সুমন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে আক্তারুজ্জামান সুমন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে থানা-পুলিশ উপজেলার বালুয়া সড়কের বিনোদপুর এলাকার একটি কালভার্ট সংলগ্ন জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করে হয়। মৃত লাল মিয়ার ছেলে আক্তারুজ্জামান সুমন মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।

থানা-পুলিশ সুত্রে জানা যায়, আক্তারুজ্জামান সুমন গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান। আজ বুধবার সকালে শঠিবাড়ি–বালুয়া সড়কের বিনোদপুর এলাকার একটি জলাশয়ে তাঁর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে থানা-পুলিশ আক্তারুজ্জামান সুমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, নিহত সুমনের দেহে আঘাতের চিহ্ন না ছিল না। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন হবে। মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।