হোম > সারা দেশ > রংপুর

পায়রাবন্দে হচ্ছে না রোকেয়া স্মৃতি ভাস্কর্য ‘জাগ্রত জননী’

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

মিঠাপুকুরে রোকেয়া স্মৃতি ভাস্কর্য ‘জাগ্রত জননী’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য গোলাম রব্বানী। ছবি: আজকের পত্রিকা

পায়রাবন্দে নির্মিত হচ্ছে না রোকেয়া স্মৃতি ভাস্কর্য ‘জাগ্রত জননী’। রোকেয়া সাখাওয়াত হোসেনের বসতভিটার পরিবর্তে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে রোকেয়া স্মৃতি ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নিয়ে আজ শুক্রবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ পায়রাবন্দে রোকেয়া স্মৃতি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগের অনুমতি মেলেনি। ভাস্কর্য নির্মাণের জন্য স্থান নির্ধারণে জটিলতা দেখা দেওয়ায় উপজেলা পরিষদ চত্বরেই এটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ‘জাগ্রত জননী’ ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য গোলাম রব্বানী। এ সময় উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক নিক্সন পাইকাড়সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. পারভেজ জানান, রোকেয়ার সংগ্রাম, প্রগতিশীল চিন্তা, শিক্ষা, সাহিত্য ও চেতনাবোধ প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভাস্কর্যটি রোকেয়ার আঁতুড়ঘরখ্যাত পায়রাবন্দে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সহযোগিতা না পাওয়ায় রোকেয়া স্মৃতি ভাস্কর্য ‘জাগ্রত জননী’ উপজেলা পরিষদ চত্বরেই নির্মাণ করা হবে।

কাউনিয়ায় ইয়াবাসহ গরু ব্যবসায়ী গ্রেপ্তার

বেতন বৃদ্ধি ও স্বীকৃতির দাবিতে মিঠাপুকুরসহ সারা দেশে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রংপুরের পীরগঞ্জ: ১০ বছর ধরে বর্ষায় জলাবদ্ধতা, দুর্ভোগ

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারাল এইচএসসি পরীক্ষার্থী

তিন পরিবারের পাঁচ বসতঘর পুড়ে ছাই

তিস্তা সেচ ক্যানেলের ধারে মিলল মাথার খুলি-কঙ্কাল

এমপির বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ: গ্রামবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন করলেন সাবেক ছাত্রশিবির নেতা

রংপুরে সড়ক দুর্ঘটনা: দাদা-বাবার ১০ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেল শিশু বন্ধন

পা দিয়ে লিখে স্বপ্ন পূরণ করতে চান কলি রানী