হোম > সারা দেশ > রংপুর

‘মদ্যপানে বিষক্রিয়ায়’ ৩ জনের পর আজ আরও একজনের মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ‘মদ পানের পর’ বিষক্রিয়ায় অসুস্থ হওয়া আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ আলী (৪০)। তিনি উপজেলার বুজরুক ঝালাই পাকারমাথা গ্রামের সুলতান মিয়ার ছেলে।

এর আগে, একই ঘটনায় মারা যান কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা গ্রামের সাজু মিয়া (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার বালারহাট এলাকায় কয়েকজন ব্যক্তি অ্যালকোহল পান করেন। পরে তাঁরা অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, মদ পানের পর বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান এরশাদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিঠাপুকুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১ জন

রেললাইনে যুবকের মাথাবিহীন মরদেহ, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী’

শৈশবের বন্ধু, দুজনেরই প্রাণ গেল নদীতে ডুবে

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ, একসঙ্গে নিভে গেল দুই প্রাণ

বদরগঞ্জে ট্রলি খাদে পড়ে শ্রমিক নিহত

রংপুরের শ্যামাসুন্দরী খাল: খননের জন্য অর্থ বরাদ্দ পাউবো বলছে, অর্থহীন

ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষেরা

একের পর এক ইজিবাইক ছিনতাই: ইউএনও-ওসির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

পীরগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

পীরগঞ্জে কালবৈশাখীতে মাঠের পর মাঠ বোরো ধান লন্ডভন্ড, বিপাকে কৃষকেরা