হোম > সারা দেশ > রংপুর

রংপুরে প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর হরতালের ডাক

রংপুর প্রতিনিধি

রংপুর জেলা জজ আদালত চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে করে নাগরিক কমিটি। ছবি: সংগৃহীত

প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুর নগরীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রংপুর জেলা জজ আদালত চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন নাগরিক কমিটির সদস্যসচিব আইনজীবী পলাশ কান্তি নাগ।

চার দফা দাবির মধ্যে রয়েছে প্রিপেইড মিটার বাতিল, আগের ডিজিটাল মিটার পুনঃস্থাপন, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাত বেসরকারীকরণের তৎপরতা বন্ধ করা।

সংবাদ সম্মেলনে পলাশ কান্তি নাগ অভিযোগ করেন, গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) নগরীর বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন অব্যাহত রেখেছে। এসব মিটারের কারণে ডিজিটাল মিটারের তুলনায় গ্রাহকদের দুই থেকে তিন গুণ বেশি বিদ্যুৎ বিল দিতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।

পলাশ কান্তি নাগ আরও বলেন, বিদ্যুৎ খাতের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। প্রিপেইড মিটার প্রকল্পের নামে শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংগঠনটির সদস্যসচিব আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটার বাতিলসহ গ্রাহকদের দাবিতে আন্দোলন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করছে না। এ পরিস্থিতিতে দাবি আদায়ে হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এ বি এম মসিউর রহমান, বিজয় প্রসাদ তপু, মাহফুজ হোসেন, মেহেদী হাসান তরুণ, মাহবুব আলম ও সানজিদা আক্তারসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। হরতাল সফল করতে নগরীর সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক কমিটির নেতারা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রংপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ মেরিল সুমন গ্রেপ্তার

মিঠাপুকুরে সড়কে পড়েছিল কিশোরের মরদেহ

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল