হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় বাঁশঝাড়ে মিলল শুটার পিস্তল

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

উদ্ধার করা পিস্তল। ছবি: এসআরবি-১৩-এর সৌজন্যে

রংপুরের গঙ্গাচড়ায় বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল গজঘন্টা ইউনিয়নের বাবুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গ্রামের নজরুল হকের বাড়ির পেছনের রাস্তার পাশে একটি বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় লোহার তৈরি রুপালি রঙের ওয়ান শুটার পিস্তলটি পাওয়া যায়।

পরে উদ্ধার করা অস্ত্রটির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়। তবে অস্ত্রটি সেখানে কে বা কারা রেখে গেছে, সে বিষয়ে এসআরবি-১৩-এর বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।

অবৈধ অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।