হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  

আজ দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ) ’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী বিশেষ সফট স্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনুরুদ্ধ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আজকের এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক আদি পেশাজীবীদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের মান ও দক্ষতা বৃদ্ধি করা, পণ্যের বহুমুখী ব্যবহার এবং আধুনিক বিপণন কৌশলে দক্ষ করে তোলা। এ ছাড়া পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও স্বাবলম্বী করা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশের নির্বাচিত ১৫০টি উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পীরগঞ্জে স্থানীয় কামার, কুমার, নাপিত ও মুচিসহ বিভিন্ন প্রান্তিক পেশার ২০ জনকে এই সফট স্কিলস কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে।

পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বদরগঞ্জে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

পদোন্নতির দাবিতে ফের অবস্থান কর্মসূচি বেরোবি কর্মকর্তাদের

রংপুরের পীরগঞ্জে জামায়াত এমপির বরাদ্দকৃত প্রকল্পে সভাপতি ভাগনে-ভগ্নিপতি

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: গ্রেপ্তার সাকিন এক দিনের রিমান্ডে

জাতীয় পার্টির গঙ্গাচড়া শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন

পীরগঞ্জে গ্রামীণ সড়কে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন

বোনকে শ্বাসরোধে হত্যা, ‘আত্মহত্যার’ নাটকীয়তা শেষে ৪ মাস পর গ্রেপ্তার ভাই-ভাবি

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নিয়ে বাগ্‌বিতণ্ডা, অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২