হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জ থানার ওসি তদন্ত হিসেবে যোগ দিলেন তাজুল ইসলাম

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

তাজুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম। তিনি গত ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগদান করেন।

এর আগে তিনি একই থানায় ওসি (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ১৫ ডিসেম্বর তিনি পীরগঞ্জ থানায় ওসি (অপারেশন) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ওসি (তদন্ত) পদে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর ওসি (তদন্ত) তাজুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে সাধারণ মানুষকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানই হবে আমার প্রধান অগ্রাধিকার। জনগণের আস্থা অর্জনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।’

তাজুল ইসলাম পীরগঞ্জবাসীর সহযোগিতা কামনা করে বলেন, ‘পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।’

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে ঝুঁকিতে শতাধিক বাড়িঘর, ফসলি জমি, স্থাপনা

নেসকোর প্রধান প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে লুটপাট-দুর্নীতির অভিযোগ

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রংপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

সাপের কামড়ের পরও দেখছিলেন খেলা, ঘণ্টাখানেক পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

পীরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড: রায়ের দশ বছর পর গ্রেপ্তার বাবা

পীরগঞ্জে সাংবাদিক আনজারুল হকের দাফন সম্পন্ন

কাউনিয়ায় মাদক-ক্যাসিনো মামলার আসামি গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে বিলে গোসল করতে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু