হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে ৪ জনের শনাক্তের দিনে ২ জনের মৃত্যু

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় চারজনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় কেউ মারা না গেলেও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দিনাজপুরের সিভিল সার্জন অফিসের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. শাহ মো. এজাজ-উল হক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

মো. এজাজ-উল হক জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত চারজনই দিনাজপুর সদরের বাসিন্দা। শনাক্তের হার ২ দশমিক ৭৮ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৪৬১ জন। এ পর্যন্ত দিনাজপুরে করোনায় মারা গেছেন ২৮৭ জন। বর্তমানে সক্রিয় করোনা রোগী ৪৯ জন। এক দিনে সুস্থ হয়েছেন পাঁচজন। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ১২৫ জন। 

সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২৪ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৯ জন। জেলার অন্যান্য হাসপাতালে করোনায় আক্রান্ত কোনো রোগী ভর্তি না থাকলেও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৩ জন। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ