হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  

পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে একটি র‍্যালি বের হয়।

পীরগঞ্জ উপজেলা আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্‌যাপন কমিটির সভাপতি হ্যাপি মারান্ডীর সভাপতিত্বে ও উপজেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল তীর্থকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুর নবী চৌধুরী পলাশ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বিটু এবং পীরগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম সেবু মণ্ডল। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি লিটন মার্ক লাকড়া, মিসেস জোসপিনা কুজুরসহ অনেকে।

বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্য দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের ঐতিহ্যগত জ্ঞান ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

হামলা চালিয়ে লুট করা গরু দিয়ে আওয়ামী লীগ নেতাদের ভূরিভোজ

হামলা চালিয়ে লুট করা গরু দিয়ে আওয়ামী লীগ নেতাদের ভূরিভোজ

কাউনিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘ডোনেশনের অর্থ’ আত্মসাতের অভিযোগ

হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধী দলও সেই ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ: একই প্রার্থী নির্বাচিত, অপেক্ষমাণ ও রিজার্ভ তালিকায়

পুলিশের অভিযানে ছাত্রদল নেতার মৃত্যুর অভিযোগ, মরদেহ নিয়ে থানা ঘেরাও

রংপুরে ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

রংপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, হারমোনিয়াম উপহার পেল অনুশ্রী

পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেলকর্মী নিহত