হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে জমির লোভে ভাই ভেবে অন্যকে হত্যা: ৪ জনের যাবজ্জীবন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ভাইকে হত্যা মামলায় যাবজ্জীবন পাওয়া মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাদল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর ভাই মিজানুর রহমানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞা এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত অপর তিনজন পলাতক রয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাকি তিন আসামি হলেন, পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের আফছার আলী, রাণীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের সাগর ও সুমন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে তাঁর বড় ভাই মোখলেছুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বড় ভাই মোখলেছকে হত্যা করে বাবার সমস্ত সম্পত্তি নিজের করে নিতে আফছার আলী, সাগর ও সুমনের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেন মিজানুর।

আব্দুল হালিম বলেন, ২০১৩ সালের ১০ জুলাই রাতে হাজীপুর-পটুয়াপাড়া সড়কের হাজীপুর এলাকায় মোখলেছকে হত্যার জন্য অপেক্ষা করছিল আসামিরা। এ সময় সেই রাস্তা দিয়ে বাদল বন্ধুর রাজেন্দ্র নাথের ছেলের অন্ন প্রশাসনের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা আসামিরা ভুল করে বাদলকে মোখলেছ ভেবে গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় বাদলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ২০১৩ সালের ১১ জুলাই পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মিজানুর এবং এর সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করেন। সেই মতে পুলিশ মিজানুরসহ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই আদেশ দেন।

উজানের পানিতে পীরগঞ্জে ডুবছে বোরো ধান, স্লুইসগেট খোলার দাবি কৃষকদের

দুর্নীতির মামলায় স্ত্রীসহ কারাগারে ডিসি অফিসের কর্মচারী

সিজারের পর পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ গাইনি চিকিৎসকের বিরুদ্ধে

রংপুরে শাপলা সিনেমা হলের বিশেষ কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক ৩৫ তরুণ-তরুণী

রসিকে আগামীকাল থেকে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৭৮ হাজার শিশু

বাসচাপায় প্রাণ গেল ঠিকাদারের

নিরাপত্তা ঝুঁকি: লোহার খাঁচায় বন্দী দুই ফিলিং স্টেশন

রংপুরের বদরগঞ্জ: গুদামে নষ্ট হচ্ছে জব্দ চাল, ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ

ফিলিং স্টেশনের কর্মীর গলায় ছুরি ধরে ১৬৭ লিটার পেট্রল লুট, থানায় অভিযোগ

মিঠাপুকুরে বজ্রপাতে ২ জন নিহত