হোম > সারা দেশ > রংপুর

নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

মোতালেব হোসেন হক। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে নাশকতার মামলায় মোতালেব হোসেন হক (৫৭) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে শহরের নিয়ামতপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোতালেব হোসেন হক মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৫ সালের একটি নাশকতার মামলায় মোতালেব হোসেন হককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।