হোম > সারা দেশ > রংপুর

সড়কে ধান রোপণ করে প্রতিবাদ 

প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)

এটি কোনো ধান ক্ষেত নয়। পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ি বাজার সড়ক এটি। এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কটি দিয়ে গাংজোয়ার, ফরিদপুর, জামিরবাড়ীসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ প্রতিদিন চলাচল করে। সড়কটিতে বৃষ্টি হলেই পানি জমে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। পথ চলাচলে নিরুপায় হয়ে পড়ে স্থানীয় লোকজন।

প্রায় ১ কিলোমিটার সড়কে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে ছোট বড় যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে সড়কে চলাচলরত যানবাহন ও পথচারীদের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিতও হচ্ছে।

এ দিকে সড়কটিতে বৃষ্টির পানিতে কাদা হওয়ায় স্থানীয় কয়েকজন ধানের চারা রোপণ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সড়কটি নিয়ে সারা জীবন দুর্ভোগ পোহাচ্ছি।

তারা আরও বলেন, প্রতিদিনই খানাখন্দে পড়ে কেউ না কেউ আহত হচ্ছে। শিশুসহ অনেকেই অসুস্থ হচ্ছে। বৃষ্টি হলে হয়ে যায় রোপণ উপযুক্ত জমি। সড়কটি পাকাকরণের জন্য কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি। 

কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, রাস্তাটিতে পানি জমে থাকায় কাদা হয়। শুকনো মৌসুম আসলে সংস্কার করা হয়। কিন্তু বৃষ্টির পানি বের হতে না পারায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে সঠিক পদক্ষেপ নেওয়া হবে। 

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ