হোম > সারা দেশ > রংপুর

রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে লুটপাট-দুর্নীতির অভিযোগ

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর)

রংপুরের পীরগঞ্জে অবস্থিত রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি সম্পদ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বস্ত্র ও পাট মন্ত্রী বরাবর লিখিত অভিযোগে এসব তথ্য উঠে এসেছে। এতে সরকারি বিধি লঙ্ঘন করে অনুগত চতুর্থ শ্রেণির কর্মচারীকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসানোসহ ১৪টি সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ করা হয়েছে।

পাট মন্ত্রী বরাবর লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৯ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকেই অধ্যক্ষ মো. রঞ্জু মিয়া তাঁর আপন বড় ভাই ইলেকট্রিশিয়ান কামরুজ্জামান, প্রভাষক মাহমুদ হাসান এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পলাশ সরকারকে সঙ্গে নিয়ে মিলেমিশে কলেজে একচ্ছত্র দুর্নীতি ও অনিয়মের রাজত্ব কায়েম করেছেন। কলেজটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ শেষে উন্নতমানের কম্পিউটার, রাউটার ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ আসবাবপত্র সরবরাহ করা হয়। কিন্তু রঞ্জু মিয়া অধ্যক্ষ হিসেবে যোগদানের পরই ৪০টি কম্পিউটারের হার্ডডিস্ক, মাদারবোর্ড ও বিভিন্ন যন্ত্রাংশ সরিয়ে ফেলেন।

শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের সুবিধার্থে ৪০টি ওয়াটারপ্রুফ রাউটার নষ্ট দেখিয়ে বিক্রি করে নিম্নমানের রাউটার স্থাপন করেন। এ ছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে পানির পাম্প মেরামতসহ বিভিন্ন খাতে ভুয়া ভাউচারের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করারও অভিযোগ রয়েছে। পাশাপাশি তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে উইভিং, স্পিনিং শেড ও টেস্টিং ল্যাবের কয়েক কোটি টাকার যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে।

অভিযোগে আরও বলা হয়েছে, এ্যাপারেল বিভাগের প্রায় দুই লক্ষ টাকা মূল্যের একটি অত্যাধুনিক ‘রেজার’ ল্যাপটপের হদিস মিলছে না। অভিযোগ রয়েছে, এটি তাঁর আপন ভাইয়ের মাধ্যমে সরিয়ে ফেলেছেন। অভিজ্ঞ শিক্ষকদের কৌশলে বদলি করে নিজের অনুগত শিক্ষক-কর্মচারী দিয়ে কলেজ পরিচালনা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে চাকরি বিধির পরিপন্থী হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক-কর্মচারী বলেন, অধ্যক্ষ ও তাঁর সিন্ডিকেটের কারণে প্রতিষ্ঠানটি এখন ধ্বংসের মুখে। আমরা এর তদন্ত ও সঠিক বিচার চাই।

তবে অধ্যক্ষ মো. রঞ্জু মিয়া তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যাদের স্বার্থের ব্যাঘাত হয়েছে, তারাই অভিযোগ করেছে। কম্পিউটারগুলো না চলার কারণে আমি কিছু যন্ত্রাংশ লাগিয়েছি। রাউটারগুলো শিক্ষার্থীরা সুবিধাজনক স্থানে স্থাপন করা হয়েছে। যে কম্পিউটারের হদিস নেই, সেটি ডিপার্টমেন্টকে বুঝিয়ে দেওয়া হয়নি।’ তিনি তাঁর ভাই ইলেকট্রিশিয়ান কামরুজ্জামানের ব্যাপারে বলেন, ‘আমি কাজের স্বচ্ছতা, বিশ্বাস ও জবাবদিহির জন্য তাঁকে দিয়ে কাজ করিয়েছি।’

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রংপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

সাপের কামড়ের পরও দেখছিলেন খেলা, ঘণ্টাখানেক পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

পীরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড: রায়ের দশ বছর পর গ্রেপ্তার বাবা

পীরগঞ্জে সাংবাদিক আনজারুল হকের দাফন সম্পন্ন

কাউনিয়ায় মাদক-ক্যাসিনো মামলার আসামি গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে বিলে গোসল করতে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ: শ্রমিকদের হামলায় আহত ১০, সড়ক অবরোধ

বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম