হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

পীরগঞ্জ থানা। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় নার্গিস বেগম (৪০) নামের এক গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের একটি পুকুর থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়।

নিহত নার্গিস বেগম উপজেলার মরারপাড়া গ্রামের লতারপাড়ার রাসেল মিয়ার স্ত্রী।

জানা গেছে, উপজেলার কুমেদপুর ইউনিয়ন ভূমি অফিস-সংলগ্ন পাশের জমি চাষের সময় দুর্গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা সেখানে পুকুরপাড়ে কচুরিপানার ওপরে অর্ধগলিত পা ভেসে থাকতে দেখতে পান।

খবর পেয়ে পুকুর থেকে বস্তা উদ্ধার করে পুলিশ। বস্তার ভেতরে নারীর অর্ধগলিত লাশ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, কয়েক দিন আগে অন্য কোথাও নারীকে হত্যা করা হয়েছে। এরপর লাশটি বস্তাবন্দী করে নির্জন স্থানের পুকুরে ফেলে দেওয়া হয়েছে। লাশটি গলে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ শনাক্ত করা সম্ভব হয়নি।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রাসেল রানা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার আসল রহস্য উদ্‌ঘাটন করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ