হোম > সারা দেশ > রংপুর

ইফতার না পেয়ে বেরোবির শিক্ষার্থীদের ক্ষোভ, উপাচার্যের দুঃখপ্রকাশ

বেরোবি সংবাদদাতা

বেরোবির শিক্ষার্থীদের ক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় সাড়ে ৭ হাজার মানুষের জন্য গণ-ইফতারের আয়োজন করা হয়। এতে ইফতার না পেয়ে কয়েক শ শিক্ষার্থী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা ঘটনাস্থলেই উপাচার্যকে ঘিরে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে প্রতিবাদ জানান।

মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা না থাকায় এবং টোকেন থাকা সত্ত্বেও ইফতার না পাওয়ায় একপ্রকার বিড়ম্বনার মধ্যে পড়তে হয় শিক্ষার্থীদের।

পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা বিকেল ৪টা থেকেই ইফতার অনুষ্ঠানের জন্য জড়ো হতে থাকেন এবং টোকেন দিয়ে খাবার সংগ্রহ করেন। কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা যায়, অনেক শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত ইফতারসামগ্রী নেই। হতাশ হয়ে অনেকেই ইফতার না পেয়ে বেরোবি উপাচার্য ও আয়োজক কমিটির সামনে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে গেলে তিনি ভুল স্বীকার করেন।

এ ঘটনায় বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শ‌ওকাত আলী বলেন, ‘যারা দায়ী, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর আমার যদি কোনো ভুল থাকে, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

রসিকে আগামীকাল থেকে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৭৮ হাজার শিশু

বাসচাপায় প্রাণ গেল ঠিকাদারের

নিরাপত্তা ঝুঁকি: লোহার খাঁচায় বন্দী দুই ফিলিং স্টেশন

রংপুরের বদরগঞ্জ: গুদামে নষ্ট হচ্ছে জব্দ চাল, ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ

ফিলিং স্টেশনের কর্মীর গলায় ছুরি ধরে ১৬৭ লিটার পেট্রল লুট, থানায় অভিযোগ

মিঠাপুকুরে বজ্রপাতে ২ জন নিহত

জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

বেরোবিতে শহীদ আবু সাঈদ ব‌ইমেলার উদ্বোধন

লাভের ফাঁদে নিঃস্ব তরুণেরা, রংপুরে অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি