হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে ইউনিয়ন আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক ইউনিয়ন নেতা ও পাঁচ যুবলীগ কর্মীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে রংপুরের পীরগঞ্জ থানা–পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর থেকে দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বড়দরগাহ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেরাজুল ইসলাম (৫৫), সাবেক ছাত্রনেতা মেশকাওয়াত হোসেন শাফী (৩২), মিলনপুর গ্রামের রাসেল মিয়া (২৬), ধনশালা গ্রামের রিয়াজুল হাসান (২৫), সোনাকান্দর গ্রামের রাব্বী ইসলাম (২৬) ও চককরিম গ্রামের লাবু মিয়া (৩২)।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে ধৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।