হোম > সারা দেশ > রাঙ্গামাটি

১০৭ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর বুধবার রাত ১১টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা কমে এসেছে। এ কারণে বুধবার রাত ১১টায় সব জলকপাট বন্ধ করে দেওয়া হয়। রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩.২৬ ফুট মিন সি লেভেল (MSL)। এ সময় কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

এর আগে ১৮ জুলাই বেলা ১১টা ২০ মিনিটে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৪.০৮ ফুট মিন সি লেভেলে (MSL) পৌঁছে বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছিল। টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ সব জলকপাট বন্ধের সিদ্ধান্ত নেয়।

আর্জেন্টিনা-স্পেনের খেলা দেখতে বাইরে স্বামী, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

কাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান

কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্বার

রাঙামাটিতে সাংস্কৃতিক ও নারীবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার দাবি

দুই দিনেও মেলেনি কাপ্তাই বিএনপি নেতা মাসুদের সন্ধান, লেকে চলছে উদ্ধার অভিযান

কাপ্তাইয়ে পাহাড়ি ঢলে ভাঙনের মুখে কবরস্থানের সড়ক, ঝুঁকিতে মডেল মসজিদ

৭৪ বছর পর নতুন রূপে মহাপুরম উচ্চ বিদ্যালয়

উজানের ঢলে কাপ্তাই লেকে বাড়ছে পানি, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

জুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

কাপ্তাই বণিক সমিতির সভাপতি জয়নাল, সম্পাদক করিম পুনর্নির্বাচিত