হোম > সারা দেশ > রাঙ্গামাটি

কাপ্তাই হ্রদে পেটে পাথর বাঁধা জেলের মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রতীকী ছবি

রাঙামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদ থেকে পেটে পাথর বাঁধা অবস্থায় মোহাম্মদ আরাফাত হোসেন নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার সুবলং ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকার হ্রদের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, আরাফাত দীর্ঘদিন ধরে শফিকের কেচকি জালে কাজ করতেন। ১৩ অক্টোবর তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আরাফাতকে মারধরের অভিযোগ ওঠে। এরপর থেকে আরাফাতের খোঁজ মিলছিল না।

ধারণা করা হয়, শফিক আরাফাতকে খুন করে তাঁর মরদেহের পেট কেটে পাথর বেঁধে নদীতে ডুবিয়ে দেয়। তাঁর নিখোঁজের ঘটনায় পুলিশ লংগদু উপজেলার মহালছড়ি এলাকা থেকে অভিযুক্ত শফিককে গ্রেপ্তার করে। পরে তাঁর দেখানো স্থান থেকে পাথর বাঁধা অবস্থায় আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বরকল থানার এসআই মো. রাহানুল বলেন, আরাফাত হোসেনের লাশটি শনাক্তের জন্য এখনো কাউকে পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে দাফনের জন্য পৌরসভার কাছে হস্তান্তর করা হতে পারে।

এ ঘটনায় বরকল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করছে পুলিশ।

কাপ্তাইয়ে হাতির আক্রমণে স্বামীর মৃত্যু: ছয় মাস পর ক্ষতিপূরণের চেক পেলেন স্ত্রী

রাঙামাটিতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী

রাঙামাটি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কক্সবাজার থেকে এভারেস্ট, সাইকেলে বীর কুমারের অনন্য অভিযান

কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ, আসছে তিন উপজেলা থেকেও

রাঙামাটিতে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা

সাজেকে পাহাড়ি দুই গ্রুপের গোলাগুলি: ঘরের ভেতরে থাকা শিশু গুলিবিদ্ধ

পর্যটকদের নিরাপত্তায় কাপ্তাইয়ের সংরক্ষিত বনে প্রবেশে নিষেধাজ্ঞা