হোম > সারা দেশ > রাঙ্গামাটি

রাঙামাটিতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

রাঙামাটি প্রতিনিধি

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল চাকমা (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার বড় হরিণা ইউনিয়নের রাঙ্গাপানিছড়া এলাকার পূর্ণজীবন চাকমার ছেলে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন যুবক মোটরসাইকেলে করে রাঙামাটি শহর থেকে মোরঘোনার দিকে যাচ্ছিলেন। পথে বড়াদম লাভ পয়েন্ট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সোহেল চাকমাকে মৃত ঘোষণা করেন।

আহত দুজন হলেন বরকল উপজেলার হরিণা ইউনিয়নের তাগলকছড়া এলাকার উদঙ্গমনি চাকমার ছেলে স্বাগত চাকমা (১৯) এবং আইমাছড়া ইউনিয়নের সিয়াম পাড়ার রিটেন চাকমার ছেলে শান্ত চাকমা (১৯)। স্বাগত চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী

রাঙামাটি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কক্সবাজার থেকে এভারেস্ট, সাইকেলে বীর কুমারের অনন্য অভিযান

কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ, আসছে তিন উপজেলা থেকেও

রাঙামাটিতে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা

সাজেকে পাহাড়ি দুই গ্রুপের গোলাগুলি: ঘরের ভেতরে থাকা শিশু গুলিবিদ্ধ

পর্যটকদের নিরাপত্তায় কাপ্তাইয়ের সংরক্ষিত বনে প্রবেশে নিষেধাজ্ঞা

বিজিবির হেফাজত থেকে ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিলেন স্থানীয়রা

দক্ষিণ সুদানে নিহত নৌসদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য অনুষ্ঠিত