হোম > সারা দেশ > রাঙ্গামাটি

কাপ্তাইয়ে পানির উচ্চতা ছাড়িয়েছে ১০০ ফুট, বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াটের বেশি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে। ছবি: সংগৃহীত

বিগত এক সপ্তাহের অধিক সময় ধরে ভারী বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি হু হু করে বাড়ছে। গতকাল রোববার পর্যন্ত হ্রদের পানি সমুদ্রপৃষ্ঠের ওপর থাকলেও ১০০ ফুট পর্যন্ত ওঠেনি। আজ সোমবার সকাল থেকে হ্রদের পানির উচ্চতা সমুদ্রপৃষ্ঠের ওপর ১০০ ফুট অতিক্রম করেছে। সেই সঙ্গে কাপ্তাই-কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে উৎপাদন  ২০০  মেগাওয়াট ছাড়িয়েছে।

পানিতে ভরে গেছে কাপ্তাই লেক। ছবি: আজকের পত্রিকা

এ তথ্য নিশ্চিত করে আজ সকাল ১০টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ দশমিক ৬০ ফুট ওপরে। যেখানে গতকাল রাত পর্যন্ত ছিল ৯৯ দশমিক ১৫ ফুট। তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট থেকে আজ সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২০৬ মেগাওয়াট। চলতি বছরের মধ্যে এটিই সর্বোচ্চ। এর আগে গত বছরের নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াট ছাড়িয়ে গেলেও হ্রদে পানি স্বল্পতায় গত বছরের ডিসেম্বর থেকে উৎপাদন ২০০ মেগাওয়াটের নিচে চলে আসে।

 

এদিকে কাপ্তাই-কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ১,৩, ৪ ও ৫ নং ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ১৬০ মেগাওয়াট এবং ২ নং ইউনিট হতে  ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ৫ ইউনিট থেকে চলছে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

ত্রাণ ও পুনর্বাসনে সমন্বয়ের কোনো ঘাটতি নেই, ক্ষতিগ্রস্ত সবাই সহযোগিতা পাবেন: রাঙামাটিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে ভারী বর্ষণে দুর্গত মানুষের পাশে বিজিবি

বন্যা ও পাহাড়ধসে রাঙামাটিতে ত্রাণ পৌঁছানোয় বিঘ্ন, ৪৭ আশ্রয়কেন্দ্রে ৪ হাজার মানুষ

পাহাড়ি ঢলে ধসে গেল ব্রিজঘাট সেতু, রাঙামাটি-বান্দরবান সড়ক বন্ধ

টানা বৃষ্টিতে প্লাবিত বাঙ্গালহালিয়া, মারা গেল খামারের প্রায় দেড় হাজার মুরগি

জলে টইটম্বুর কাপ্তাই লেক, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ে পাহাড়ধসে গাছচাপায় আহত ২, বিধ্বস্ত বসতঘর, আহত গর্ভবতী গাভি

রাঙামাটিতে ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

অবশেষে সচল কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট, উৎপাদন পৌঁছাল ১৪৪ মেগাওয়াটে