হোম > সারা দেশ > রাঙ্গামাটি

টানা বৃষ্টিতে প্লাবিত বাঙ্গালহালিয়া, মারা গেল খামারের প্রায় দেড় হাজার মুরগি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

মরে যাওয়া মুরগি হাতে ক্ষতিগ্রস্ত খামারমালিক সাদেক। ছবি: আজকের পত্রিকা

টানা বর্ষণে রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলোপাড়ায় একটি পোলট্রি খামার প্লাবিত হয়েছে। এতে সাদেক পোলট্রি ফার্মের প্রায় দেড় হাজার মুরগি পানিতে ডুবে মারা গেছে। খামারমালিকের দাবি, এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খামারের মালিক সাদেক জানান, শুক্রবার দিবাগত রাতে টানা বৃষ্টির কারণে পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতে তাঁর পোলট্রি ফার্মে পানি ঢুকে পড়ে। এতে প্রায় ১ কেজি ২০০ গ্রাম ওজনের দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে যায়।

তিনি বলেন, ‘রাত ১টার দিকে খামারে এসে অনেক চেষ্টা করেও একটি মুরগিও বাঁচাতে পারিনি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর করার আশায় পোলট্রি ব্যবসা শুরু করেছিলাম। একদিকে ঘরবাড়িতে পানি উঠে দুর্ভোগে পড়েছি, অন্যদিকে খামারের সব মুরগি মারা গেছে। সরকারি সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো আমার জন্য কঠিন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে ওই এলাকার বিভিন্ন স্থানে পানি জমে জনজীবন ব্যাহত হয়েছে।

এদিকে সাদেকের ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আরেফিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় ইউপি সদস্য শিমুল দাশ।

পাহাড়ি ঢলে ধসে গেল ব্রিজঘাট সেতু, রাঙামাটি-বান্দরবান সড়ক বন্ধ

জলে টইটম্বুর কাপ্তাই লেক, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ে পাহাড়ধসে গাছচাপায় আহত ২, বিধ্বস্ত বসতঘর, আহত গর্ভবতী গাভি

রাঙামাটিতে ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

অবশেষে সচল কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট, উৎপাদন পৌঁছাল ১৪৪ মেগাওয়াটে

কাপ্তাইয়ে ৪ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক

কাপ্তাইয়ে অতিবর্ষণে গাছ উপড়ে ও পাহাড়ধসে সড়ক বন্ধ, খোলা হয়েছে ১৮ আশ্রয়কেন্দ্র

`হয় নতুন সেতু করে দিন, না হয় এই অকেজো কালভার্ট সরিয়ে নিন'

জমির সীমানা পরিবর্তন: ভুয়া নথিতে সরকারের বিপুল টাকা লোপাট

কাপ্তাইয়ে নৌবাহিনীর বাসের সঙ্গে সৌদিয়া পরিবহনের সংঘর্ষ, সব যাত্রীর প্রাণ রক্ষা