হোম > সারা দেশ > রাঙ্গামাটি

‘মাদকাসক্ত’ ছেলেকে হত্যার অভিযোগে মা-বাবা আটক

রাঙামাটি প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাঙামাটিতে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মা-বাবার বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে শহরের আসামবস্তি এলাকার জনৈক সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাকিবুল ইসলাম (২৫)। এ ঘটনায় তাঁর বাবা রফিকুল ইসলাম ও মা রাখাই ইসলামকে আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্র ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাকিবুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁকে স্বাভাবিক জীবনে ফেরাতে পরিবারের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়।

কিছুদিন আগেও সাকিবুলকে রিহ্যাবে পাঠাতে দরিদ্র বাবা প্রায় আড়াই লাখ টাকা খরচ করেন। তবে চিকিৎসা শেষে বাড়ি ফিরে তিনি আবারও মাদকে জড়িয়ে পড়েন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এবং জামিনে বের হওয়ার পর আবারও পুরোনো অপরাধে যুক্ত হন। এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারটিতে অশান্তি চলছিল। আজ দুপুরে এসব বিষয় নিয়ে সাকিবুলের সঙ্গে তাঁর বাবা-মায়ের কথা-কাটাকাটি ও বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাঁর মা ধারালো দা দিয়ে ছেলের ঘাড়ে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ফুয়াদ হাসান জানান, ঘাড়ে গুরুতর জখম নিয়ে সাকিবুলকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বাবা-মাকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাঙামাটিতে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী

রাঙামাটি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কক্সবাজার থেকে এভারেস্ট, সাইকেলে বীর কুমারের অনন্য অভিযান

কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ, আসছে তিন উপজেলা থেকেও

রাঙামাটিতে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা

সাজেকে পাহাড়ি দুই গ্রুপের গোলাগুলি: ঘরের ভেতরে থাকা শিশু গুলিবিদ্ধ

পর্যটকদের নিরাপত্তায় কাপ্তাইয়ের সংরক্ষিত বনে প্রবেশে নিষেধাজ্ঞা

বিজিবির হেফাজত থেকে ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিলেন স্থানীয়রা