হোম > সারা দেশ > রাঙ্গামাটি

কাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে দরিদ্রদের মানবিক সহায়তা প্রদান। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির কাপ্তাই ৪১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় ওয়াগ্গাছড়া জোন সদর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে ছয়টি পরিবারের মাঝে নগদ অর্থ, পাঁচটি পরিবারের মাঝে ঢেউটিন এবং একটি পরিবারের মাঝে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় জোন কমান্ডার উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পারিবারিক অবস্থা ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।

কাওসার মেহেদী বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বিজিবি বিভিন্ন সময় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

কাওসার মেহেদী আরও জানান, ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা অসচ্ছল পরিবারের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী

রাঙামাটি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কক্সবাজার থেকে এভারেস্ট, সাইকেলে বীর কুমারের অনন্য অভিযান

কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ, আসছে তিন উপজেলা থেকেও

রাঙামাটিতে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা

সাজেকে পাহাড়ি দুই গ্রুপের গোলাগুলি: ঘরের ভেতরে থাকা শিশু গুলিবিদ্ধ

পর্যটকদের নিরাপত্তায় কাপ্তাইয়ের সংরক্ষিত বনে প্রবেশে নিষেধাজ্ঞা

বিজিবির হেফাজত থেকে ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিলেন স্থানীয়রা

দক্ষিণ সুদানে নিহত নৌসদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য অনুষ্ঠিত