হোম > সারা দেশ > রাঙ্গামাটি

রাঙামাটিতে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

রাঙামাটি প্রতিনিধি 

মো. রফিকুল মাওলা। ছবি: সংগৃহীত

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি মো. রফিকুল মাওলাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা রফিকুল মাওলাকে বিশেষ ক্ষমতা আইনে এবং অন্য আটজনকে মাদক, দাঙ্গা ও পরোয়ানাভুক্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আজ সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।