হোম > সারা দেশ > রাঙ্গামাটি

চিংম্রং বৌদ্ধবিহারে সাংগ্রাই জল উৎসব, আনন্দে মাতোয়ারা হাজারো দর্শক

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটানোর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। ছবি: আজকের পত্রিকা

এ যেন প্রাণের উৎসব, উৎসবে আনন্দে মাতোয়ারা হাজারো দর্শক। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে মারমা সম্প্রদায় পালন করছেন মাহা: সাংগ্রাই রি লং পোয়ে বা সাংগ্রাই জল উৎসব। তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটানোর মাধ্যমে সব দুঃখ-গ্লানি ধুয়েমুছে দিয়ে নতুন বছরকে বরণ করে নেন।

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং বৌদ্ধবিহার মাঠে সাংগ্রাই জল উৎসব উদ্‌যাপন কমিটির আয়োজনে বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় তিনি বলেন, ‘এটি  মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব। এই উৎসবকে ঘিরে এখানে সকল ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠীর মিলন ঘটেছে। এ দেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।’

মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটানোর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। ছবি: আজকের পত্রিকা

সাংগ্রাই জল উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক উথোয়াই মং মারমা সভাপতিত্ব করেন। পরে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশনার পাশাপাশি মাঠের একপাশে মারমা তরুণ-তরুণীরা জল খেলায় মেতে ওঠেন। এ ছাড়া ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংগ্রাই মহা শোভাযাত্রা বের করা হয়। 

সাংগ্রাই জল উৎসবে অংশ নিতে আসা মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা বলেন, ‘আজ আমরা সাংগ্রাই উৎসবে এসেছি জল ছিটাতে। পুরাতন বর্ষকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করতে। এটা আমাদের প্রাণের উৎসব।’

‘মাদকাসক্ত’ ছেলেকে হত্যার অভিযোগে মা-বাবা আটক

১০৭ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আর্জেন্টিনা-স্পেনের খেলা দেখতে বাইরে স্বামী, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

কাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান

কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্বার

রাঙামাটিতে সাংস্কৃতিক ও নারীবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার দাবি

দুই দিনেও মেলেনি কাপ্তাই বিএনপি নেতা মাসুদের সন্ধান, লেকে চলছে উদ্ধার অভিযান

কাপ্তাইয়ে পাহাড়ি ঢলে ভাঙনের মুখে কবরস্থানের সড়ক, ঝুঁকিতে মডেল মসজিদ

৭৪ বছর পর নতুন রূপে মহাপুরম উচ্চ বিদ্যালয়

উজানের ঢলে কাপ্তাই লেকে বাড়ছে পানি, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট