হোম > সারা দেশ > রাজশাহী

রাবি ছাত্র উপদেষ্টার পদত্যাগ

রাবি প্রতিনিধি  

আমিরুল ইসলাম কনক । ছবি: সংগৃহীত

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি জানান।

‎ফেসবুকের ওই পোস্টে হাতে লেখা পদত্যাগপত্র শেয়ার করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত ওই পদত্যাগপত্রে তিনি লেখেন, সবিনয়ে অবহিত করছি যে, আমি নিম্নস্বাক্ষরকারী ২০২৪ সালের সেপ্টেম্বরের থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র-উপদেষ্টা দপ্তরের দায়িত্বে আছি। একাডেমিক এবং গবেষণামূলক কাজের ব্যস্ততার কারণে বর্তমানে আমার পক্ষে ছাত্র-উপদেষ্টা পদে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

‎তিনি আরও লেখেন, এমতাবস্থায় ছাত্র-উপদেষ্টা পদ থেকে আমাকে অদ্য ১১ জুন অপরাহ্ন থেকে অব্যাহতিদানে আপনার একান্ত মর্জি হয়।

‎পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, ‘আমার পদত্যাগের খবরটি সত্য। আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। অ্যাকাডেমিক ব্যস্ততা এবং লেখালেখিতে ব্যাঘাত ঘটার কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘তিনি পদত্যাগ করেছেন বলে জেনেছি। পদত্যাগপত্র হাতে পেলে বিস্তারিত জানা যাবে।’