হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার দল: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পায়রা ও বেলুন উড়িয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষার দল উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য কাজ করছেন।

আজ মঙ্গলবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ে দলের নেতা-কর্মীরা মামলা, জেল ও নির্যাতনের শিকার হয়েছেন। যেকোনো অপশক্তির ষড়যন্ত্র বিএনপির নেতা-কর্মীরা রুখে দেবেন।

মন্ত্রী আরও বলেন, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করতে হবে।

এ সময় মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সংরক্ষিত আসনের এমপি মাহমুদা হাবীবা, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈসা ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড