হোম > সারা দেশ > রাজশাহী

২৪ ঘণ্টা পর বাসমালিক-শ্রমিকদের দ্বন্দ্বের অবসান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছবি: সংগৃহীত

রাজশাহী ও নাটোর বাসমালিকদের দ্বন্দ্বের অবসান ঘটেছে। আজ বুধবার দুই জেলার বাসমালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠকে বসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান। পরে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব মিটিয়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম পাখি বলেন, ‘পুলিশ কমিশনার আমাদের নিয়ে বসেছিলেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। এরপর আমরা বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এখন বাস চলাচল শুরু হয়েছে।’

এর আগে গতকাল মঙ্গলবার আন্দান পরিবহন নামের বাস চলাচলকে কেন্দ্র করে দুই জেলার পরিবহনমালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই ঘটনায় রাজশাহীর বাস নাটোরে এবং নাটোরের বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। অবশেষে ২৪ ঘণ্টার বেশি সময় পর রাজশাহীর সঙ্গে বিভিন্ন জেলার বাস চলাচল শুরু হয়।

রাজশাহীর হাটে হাটে উঠছে নতুন পাট, দামে খুশি চাষিরা

সাইবার অপরাধ দমনে দক্ষতা বাড়ানোর আহ্বান আইজিপির

প্রাথমিক বৃত্তি পরীক্ষা: কেন্দ্রে পরীক্ষার্থী ২৩৮ সবার ফল ‘গায়েব’

বানেশ্বর হাট: আমের বাজার এখনো জমজমাট

রাজশাহীতে নারীকে কুপিয়ে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

উত্তরাঞ্চলের আড়াই লাখ কৃষক পরিবারের ২২৫ কোটি টাকা ঋণ মওকুফ

আমের ঢলন প্রথা বাতিল শুধু মুখেই

২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল শুরু

ঘুমের ওষুধ মেশানো ডাব খেতে দেন তাঁরা, পরে হাতিয়ে নেন মালামাল-টাকাপয়সা

জুলাইয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের তালিকা ভিসির কাছে দিল রাকসু