হোম > সারা দেশ > রাজশাহী

চেক প্রতারণার মামলায় সাবেক নারী ভাইস চেয়ারম্যানের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফাতেমা খাতুন লতা। ছবি: সংগৃহীত

চেক প্রতারণার মামলায় রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাওনা ২৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার রাজশাহীর যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

বাদী পক্ষের আইনজীবী মমিনুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় আড়াই বছর বিচারিক কার্যক্রম শেষে সোমবার মামলার রায় ঘোষণা করা হয়। মামলার বিচার চলাকালে লতা আদালতে হাজির হননি। এমনকি তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি থাকার পরও তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। পরপর ছয়টি ধার্য তারিখে হাজির না হওয়ায় বিচারিক কার্যক্রম শেষে আদালত তাঁর বিরুদ্ধে ছয় মাসের সাজা ও ২৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ জানুয়ারি নিকটাত্মীয় মো. নুরুজ্জামানের কাছ থেকে ২৫ লাখ টাকা ধার নেন ফাতেমা খাতুন লতা। ওই টাকা পরিশোধের নিশ্চয়তা হিসেবে তিনি একটি চেক দেন। নির্ধারিত সময়ে চেকের টাকা পরিশোধ না হওয়ায় মো. নুরুজ্জামান আদালতে মামলা করেন।

এদিকে ফাতেমা খাতুন লতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়া ও চেক প্রতারণার আরও দুটি মামলা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ২০২৫ সালের ১০ মার্চ নিলুফা ইয়াসমিনের দায়ের করা মামলায় রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ দিন হাজতবাসের পর জামিনে মুক্ত হন তিনি।

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড