হোম > সারা দেশ > রাজশাহী

পাঁচ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের মিছিল সমাবেশ, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মিছিল শেষে পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেয় ১১ দলীয় ঐক্য, রাজশাহী জেলা ও মহানগর। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে গ্যাস-সংকট নিরসন, ঘন ঘন লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত বিল প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, রাজশাহী জেলা ও মহানগর। পরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার এবং মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী।

জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, গ্যাস-সংকট, বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিত্যপণ্যের লাগামহীন দামের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, কৃষি এবং শিক্ষা কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, রাজশাহীতে দীর্ঘদিন ধরে গ্যাসের স্বল্পচাপের কারণে সিএনজি স্টেশন, যানবাহন এবং আবাসিক গ্রাহকেরা চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি প্রি-পেইড মিটার ব্যবস্থাপনায় অনিয়ম, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং ঘন ঘন লোডশেডিং সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

স্মারকলিপিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার পাশাপাশি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত কার্যকর করা হলে তা আত্মঘাতী হবে।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো গ্যাস উৎপাদন বাড়িয়ে সংকট দ্রুত নিরসন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমানো, লোডশেডিং বন্ধ ও অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করা।

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রামেকে তার চুরির অভিযোগ, মোটরসাইকেল ফেলে পালালেন ঠিকাদার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাবি শিক্ষকদের যোগাযোগের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জনের কারাদণ্ড

নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

বাঘায় হাজি আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের মেধাবৃত্তি, ১৬৫ শিক্ষার্থীকে সম্মাননা ও আর্থিক সহায়তা

ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ চার টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

উপাচার্যের পদত্যাগ দাবিতে বিএনপি নেতাদের অবস্থান, দুর্নীতি-অনিয়মের অভিযোগ