হোম > সারা দেশ > রাজশাহী

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রোববার (৫ জুলাই) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন।

জাদুঘর পরিদর্শনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান রাষ্ট্রদূতকে জাদুঘরে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাচীন পুঁথি ও গ্রন্থাগারের বিভিন্ন সংগ্রহ সম্পর্কে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবে তিনি এ জাদুঘর পরিদর্শন করেছেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন।

জাদুঘর পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদলের সদস্যরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিশ্ববিদ্যালয়ে স্থাপিত স্টারলিংক ইন্টারনেট সংযোগের উদ্বোধন করেন।

সফর শেষে সোমবার তাঁর ঢাকায় ফেরার কথা।

শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে খুঁজছে পুলিশ

অনুদান পেল রাজশাহী নগরের ২৩ শিক্ষাপ্রতিষ্ঠান

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এইচএসসিতে অংশ নিলেন লালপুরের প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী

মোহনপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নদী রক্ষায় রাজশাহীতে মিনি ম্যারাথন

সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি বিএনপি নেতার

মেরে মাদ্রাসাশিক্ষার্থীর দাঁত ভেঙে দিলেন শিক্ষক

রাজশাহীর গোদাগাড়ী: মাদক নির্মূল সভায় কারবারি