হোম > সারা দেশ > রাজশাহী

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জোরদারের দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: আজকের পত্রিকা

‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলনকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান বিশ্বে টেকসই ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে চিকিৎসাব্যবস্থার প্রতিটি স্তরে বিজ্ঞান, গবেষণা ও আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগ অপরিহার্য। সেই সঙ্গে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সিভিল সার্জন এস আই এম রাজিউল করিম। মেডিকেল অফিসার ডা. স ম বায়েজীদ উল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) নাসিদ ফরহাদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. মহিউদ্দীন শরীফ।

বিছানায় স্বামী-স্ত্রীর লাশ, ঘরে বিষের গন্ধ

রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিই বরখাস্ত

আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি

শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাবিতে রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রাজশাহীতে প্যারাকুয়েটসহ অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

নাসির উদ্দিন এখন ‘সিক্রেট মাফিয়া’

পদ্মায় মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু

বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়রসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু