হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে জাল টাকাসহ গ্রেপ্তার যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

রাজশাহীতে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে ৫০ হাজার টাকার জাল নোটসহ রাজন আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর আলীমগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজন রাজশাহীর পবা উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা।

আজ আরএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘এ ব্যাপারে রাজনের বিরুদ্ধে দামকুড়া থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

রাকসুর গণ-ইফতার, খরচের উৎস জানেন না জিএস-এজিএস

পাকিস্তানি পোশাক বলে মিথ্যা প্রচার চালানোয় জরিমানা

আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ

রামেকের আইসিইউ ভবন: দুই দফায় লিফট জালিয়াতি

রাজশাহীতে পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী

‘অমুসলিম’ শিক্ষার্থীদের বাদ দিয়ে রাবি প্রশাসনের ‘গণ-ইফতার’

ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যার ঘটনায় ২ জন আটক

কলেজের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে