হোম > সারা দেশ > রাজশাহী

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেল বিএমডিএ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলমের হাতে পুরস্কারের ক্রেস্ট হস্তান্তর করেন সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ। ছবি: সংগৃহীত

বৃক্ষরোপণ ও সবুজায়নে বিশেষ অবদানের জন্য ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৪’ পেয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। প্রতিষ্ঠানটির গোদাগাড়ী জোন-১-এর কার্যক্রমের ভিত্তিতে এ পুরস্কার এসেছে। এবার ‘খ’ শ্রেণিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃতীয় স্থান অধিকার করে বিএমডিএ। সবুজায়ন ও বৃক্ষরোপণে অব্যাহত ভূমিকার জন্য সংস্থাটিকে এই পুরস্কার দেওয়া হয়।

সম্প্রতি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত জাতীয় বৃক্ষমেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে বিএমডিএর গোদাগাড়ী জোন-১-এর সহকারী প্রকৌশলী আব্দুল লতিফের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ আজ বৃহস্পতিবার এই পুরস্কারের সনদপত্র ও ক্রেস্ট বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলমের হাতে তুলে দেন। এ সময় রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী এনামুল কাদীরও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর সাতটি শ্রেণিতে মোট ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ঈদের ছুটিতে আমের বাজার এলোমেলো

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী

শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে এগিয়ে নেবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

পদ্মার চরে গরু পালন, কোরবানির বাজার ঘিরে কোটি টাকার স্বপ্ন

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদের নামাজ, মুসল্লি ৫ জন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার

রাজশাহীর পশুর হাট: হাসিলে বাড়তি টাকা আদায়

রাজশাহীতে পাওনা ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

কোরবানির পশু পরিবহন: চাঁদার চাপে চ্যাপ্টা চালক