হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেপ্তার দেব চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দেব চন্দ্র দাস (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার দেব চন্দ্র দাসের বাড়ি চারঘাট উপজেলার আরজি সাদীপুর এলাকায়। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরের মোহনপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে রাজশাহীতে র‌্যাব-৫-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সাত বছর বয়সী এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান দেব। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে অভিযুক্ত দেব চন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। এ সময় শিশুটির কান্নার কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি তিনি জানতে পারেন। পরে চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বুধবার বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলার পরপরই আসামিকে ধরতে অভিযান শুরু হয়। মামলা দায়েরের ৮ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁদাবাজির প্রতিবাদ করায় কলেজছাত্রকে ‘মারধর’, ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা

সিরাজগঞ্জ ও নওগাঁয় বজ্রপাতে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা কারাগারের এক কয়েদির মৃত্যু

রামেবি প্রকল্প: আট হাজার গাছ গায়েব

রাজশাহীতে কাঙ্ক্ষিত বৃষ্টি নেই, আমন রোপণে দুশ্চিন্তায় কৃষক

রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল ও সম্পাদক শান্ত

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

স্বামী হত্যার বিচার চান না পরিবানু

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে খুঁজছে পুলিশ