হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় রেললাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত (৩৬) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বড়পুকুরিয়া ও ঠেঙ্গামারা রেলগেটের মধ্যবর্তী অংশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

বড়পুকুরিয়া রেলগেটের গেটম্যান দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে স্থানীয় কয়েকজন হাঁটতে গিয়ে রেললাইনের পাশে মরদেহটি দেখতে পায়। পরে তারা খবর দিলে লোকজনসহ সেখানে গিয়ে ময়লাযুক্ত পোশাক ও ফ্যাকাশে শরীরের মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়।

তাঁদের ধারণা, লোকটি মানসিক ভারসাম্যহীন। গত রাতে কোনো এক সময় তিনি মারা গিয়ে থাকতে পারেন। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেষকৃত্য সম্পন্ন, স্মৃতিতে রাবি শিক্ষার্থী চেসি

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবির সিপাহির বিরুদ্ধে

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি