হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ার সুলতানগঞ্জ হাটে গোলাপি মহিষ, দাম ৪ লাখ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। পৌরসভার বনানী সুলতানগঞ্জ হাটে ভিড় করছেন ক্রেতারা। এর মধ্যে ‘সুন্দর’ নামে গোলাপি রঙের আলভিনো বাফেলো জাতের একটি মহিষকে ঘিরে সবার মাঝে বেশ আগ্রহ দেখা গেছে। 

আজ শুক্রবার সরেজমিনে পৌরসভার বনানী সুলতানগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, গোলাপি রঙের ওই মহিষকে ঘিরে রেখেছেন ব্যবসায়ী ও ক্রেতারা। মহিষটিকে দেখার জন্য অনেকেই হাটে আসছেন। শখ করে এই মহিষের নাম রাখা হয়েছে ‘সুন্দর’। সুন্দরের মালিকের নাম আরমান বাদশা। তিনি নওগাঁ সদরের মুক্তির মোড় এলাকার বাসিন্দা। সুন্দর নামের এই মহিষটিকে হাটে নিয়ে এসেছেন আরমান বাদশার ভাতিজা নাফি ও শ্যালক খন্দকার রিহাত আহম্মেদ। তারা জানান, বিক্রির জন্য নওগাঁ থেকে সুন্দরকে সুলতানগঞ্জ হাটে নিয়ে আসা হয়েছে। এর দাম হাঁকা হয়েছে চার লাখ টাকা। 

গোলাপি মহিষ দেখতে হাটে আসা আব্দুল খালেক নামের এক যুবক জানান, এর আগে তিনি গোলাপি রঙের মহিষ দেখেননি। গোলাপি রঙের মহিষ দেখে তিনি অনেক খুশি। 

মুঠোফোনে সুন্দরের মালিক আরমান বাদশা জানান, এক বছর আট মাস আগে পাবনা জেলার এক খামারির কাছ থেকে তিনি দুই লাখ টাকা দিয়ে মহিষটিকে কেনেন। ওই সময় মহিষটি বাচ্চা ছিল। শখ করে গোলাপি রঙের এই মহিষটি কেনেন তিনি। পরে নিজ খামারে লালনপালন করেন। এবার কোরবানির হাটে মহিষটিকে বিক্রির জন্য তোলা হয়েছে, নাম দেওয়া হয়েছে ‘সুন্দর’। মহিষের নামকরণ করেন তার স্ত্রী। 

আরমান বাদশা জানান, সুন্দরকে প্রতিদিন ঘাস, খৈল, ভুসি, খড়, ভাতসহ দেশীয় খাবার খাওয়ানো হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট খাওয়ানো হয়নি। দিনে দুইবার গোসল করানো হয়েছে। সুন্দরের উচ্চতা ৪ ফুট ও দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। ওজন হবে প্রায় ১৫ মণ। চার লাখ টাকা দাম পাওয়া গেলে বিক্রি করা হবে। 

আরমান বাদশার স্ত্রী তাসনিম সুলতানা জানান, মহিষটি দেখতে অনেক সুন্দর। এ কারণে এবার কোরবানির বাজারে তোলার সময় ওই মহিষের নাম দেওয়া হয়েছে ‘সুন্দর’। 

অফিসের চাহিদা দেখিয়ে ৩০০ লিটার তেল নিতে গিয়ে ধরা ফায়ার সার্ভিসের ৪ কর্মী

রাজশাহীতে পদ্মা ব্যারাজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

হামের উপসর্গ: রামেক হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু

এবার শতকোটি টাকার ওষুধ আনলেন ডা. আজাদ

হামের উপসর্গ: ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ২ শিশুর মৃত্যু

অবশেষে চালু হচ্ছে রাজশাহী শিশু হাসপাতাল

রামেক হাসপাতাল: আইসিইউ না পেয়ে শিশুদের মৃত্যুতে স্বাস্থ্যসচিবের দুঃখ প্রকাশ

কৃষককে ভেকুতে পিষে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

‘অন্তর্বর্তী সরকার টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব’

দ্বিতীয় দফায় আইসিইউতে বেড পেল হামে আক্রান্ত সেই শিশু