হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে প্যারাকুয়েটসহ অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পরিবেশ, জনস্বাস্থ্য ও প্রাণবৈচিত্র্য সুরক্ষায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে পরিবেশ, জনস্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য ও নিরাপদ খাদ্যব্যবস্থা সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক পর্যায়ক্রমে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, বরেন্দ্র যুব ফোরাম ও সবুজ জোটের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কৃষক, পরিবেশকর্মী, গবেষক, যুব প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সবুজ জোটের পবা উপজেলা সভাপতি রহিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার মানুষের স্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য, মাটি, পানি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

বক্তারা বলেন, এসব কীটনাশকের কারণে ক্যানসার, হরমোনজনিত জটিলতা, স্নায়ুতন্ত্রের ক্ষতি, খাদ্যে বিষাক্ত অবশিষ্টাংশ, পানিদূষণ এবং পরাগায়নকারী প্রাণীর মৃত্যু ঘটছে।

বক্তাদের ভাষ্য, বাংলাদেশসহ বিভিন্ন দেশে ব্যবহৃত অনেক কীটনাশক অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এসব কীটনাশকের বৈজ্ঞানিক পুনর্মূল্যায়ন করে পর্যায়ক্রমে নিষিদ্ধ করা এবং নিরাপদ কৃষি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

কর্মসূচি থেকে ১৫ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক পর্যায়ক্রমে নিষিদ্ধ, সব কীটনাশকের বৈজ্ঞানিক পুনর্মূল্যায়ন, খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশ পরীক্ষার ব্যবস্থা জোরদার, কৃষকদের নিরাপদ বিকল্প প্রযুক্তিতে সহায়তা, মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারী প্রাণী সংরক্ষণ এবং প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণ।

মানববন্ধনে বক্তব্য দেন নওহাটা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সামা, আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস, বারসিকের গবেষক ও নৃবিজ্ঞানী শহিদুল ইসলাম, বরেন্দ্র যুব ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান, সবুজ জোটের সাধারণ সম্পাদক কৃষক মো. মিজানুর রহমান এবং কিষানি সুলতানা খাতুন।

আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিনদফা দাবি

শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাবিতে রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নাসির উদ্দিন এখন ‘সিক্রেট মাফিয়া’

পদ্মায় মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু

বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়রসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

বছর না পেরোতেই দেবে গেল গোদাগাড়ীর ইকোপার্কের ওয়াকওয়ে

হাটে হাটে নতুন পাট দামে খুশি চাষিরা

রাজশাহীতে নজরুল ভিলেজের ফলক উন্মোচন, বছরজুড়ে চলবে নজরুলচর্চা

বাঘায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পরিদর্শনে এমপি