হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করেছে র‍্যাব-৫। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৃথক দুটি স্থান থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৯০০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রল জব্দ করেছে র‌্যাব। গতকাল সোমবার বিকেলে উপজেলার নাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল এই তেল জব্দ করে।

আজ মঙ্গলবার সকালে র‌্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজিরপুর গ্রামে রাসেল হোসেনের বসতবাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল; এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলামের উপস্থিতিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৫০ লিটার ডিজেল এবং ২২ লিটার পেট্রল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করা জ্বালানি তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করার ব্যবস্থা করেন।

পরে ছয়ঘাটি বাজারে মেসার্স রবিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে মজুত করা প্রায় ৩৫০ লিটার ডিজেল পাওয়া যায়। এ সময় দোকানের মালিক জ্বালানি তেল মজুত ও বিক্রির মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখান।

দোকানের মালিক দাবি করেন, তিনি লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন। তাঁর এই দাবির সত্যতা যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরদিন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।

রোগীর মৃত্যু ঘিরে রামেক হাসপাতালে নার্স-কনস্টেবল হাতাহাতি

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের নামে দেয়াললিখন, ক্যাম্পাসে উত্তেজনা

দুর্গাপুরে কলেজশিক্ষককে হেনস্তা: ভুক্তভোগী প্রদর্শক বরখাস্ত

দেশের ৬১ জেলায় ছড়িয়ে পড়েছে হাম

গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই কলেজে গিয়ে প্রদর্শককে পেটান বিএনপির কর্মী

‘শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে’ রাবি শিক্ষককে ছাত্রদল নেতার হুমকি

পেটানোর পর অধ্যক্ষ-প্রদর্শককে অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

আজকের পত্রিকার সম্পাদকের শাশুড়ির মৃত্যু

অধ্যক্ষকে জড়িয়ে আপত্তিকর কথা বলায় প্রথমে থাপ্পড় দেন প্রদর্শক

ভূমিমন্ত্রীর বাসার সামনে ভূমিহীনদের অনশন